Sunday, November 8, 2026
Duga Puja 2026
বাড়ি দেশ অযোধ্যায় দশম দীপোৎসবের বর্ণাঢ্য আয়োজন, ৫৬টি ঘাটে জ্বলল ৩০ লক্ষেরও বেশি প্রদীপ

অযোধ্যায় দশম দীপোৎসবের বর্ণাঢ্য আয়োজন, ৫৬টি ঘাটে জ্বলল ৩০ লক্ষেরও বেশি প্রদীপ

অযোধ্যায় দশম দীপোৎসবের বর্ণাঢ্য আয়োজন, ৫৬টি ঘাটে জ্বলল ৩০ লক্ষেরও বেশি প্রদীপ

উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনের উপস্থিতিতে আলোকমালায় সেজে উঠল পবিত্র সরযূ নদীর তীর, রামমন্দির চত্বরেও প্রজ্বলিত এক লক্ষ মাটির প্রদীপ।

পবিত্র অযোধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দশম দীপোৎসব। শনিবারের এই মহোৎসবে উপস্থিত ছিলেন দেশের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এই উৎসবে অংশ নেন।

২০১৭ সালে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি বছর ছোট দীপাবলির দিন অযোধ্যায় এই দীপোৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে পবিত্র সরযূ নদীর ৫৬টি ঘাটে ৩০ লক্ষেরও বেশি মাটির প্রদীপ প্রজ্বলিত করা হয়। প্রদীপের আলোয় অপরূপ সাজে সেজে ওঠে গোটা অযোধ্যা।

অযোধ্যার আধ্যাত্মিক ঐতিহ্য ও আধুনিক উন্নয়নের প্রশংসা করে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন বলেন, পবিত্র এই নগরী তার ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই দ্রুত একটি বৃহৎ আধ্যাত্মিক পর্যটনকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।

এদিন সরযূ নদীর তীরে আরতি করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভগবান শ্রীরাম ভারতের আত্মসম্মানের প্রতীক। সেই কারণেই ধর্মীয় শাস্ত্রে অযোধ্যাকে সপ্তপুরীর মধ্যে সর্বপ্রথম ও অন্যতম পবিত্র নগরী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

রাম কি পৈড়িতে আয়োজন করা হয় মনোমুগ্ধকর লেজার শো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে, শ্রী রাম জন্মভূমি মন্দির চত্বরও এক লক্ষ মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে।

এর আগে রামকথা পার্কে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতীকী রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ভগবান শ্রীরাম, দেবী সীতা ও লক্ষ্মণের প্রতিকৃতিতে পুজো ও প্রার্থনা করেন তাঁরা। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ভগবান শ্রীরামের রথও টানেন বিশিষ্ট অতিথিরা।

আলো, ভক্তি, ধর্মীয় আচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলবন্ধনে এবারের দীপোৎসব অযোধ্যাকে এক বর্ণময় উৎসবের নগরীতে পরিণত করে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha