Monday, November 9, 2026
Duga Puja 2026
বাড়ি দেশ ছটপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধায় বিশেষ ব্যবস্থা উত্তর রেলের, দিল্লির একাধিক স্টেশনে তৈরি হোল্ডিং এরিয়া

ছটপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধায় বিশেষ ব্যবস্থা উত্তর রেলের, দিল্লির একাধিক স্টেশনে তৈরি হোল্ডিং এরিয়া

ছটপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধায় বিশেষ ব্যবস্থা উত্তর রেলের, দিল্লির একাধিক স্টেশনে তৈরি হোল্ডিং এরিয়া

উৎসবের ভিড় সামলাতে তৎপর রেল, প্রয়োজনে চালানো হবে অতিরিক্ত স্পেশাল ট্রেন।

ছটপুজো উপলক্ষে বাড়ি ফেরার যাত্রীদের সুবিধার্থে দিল্লি এলাকার প্রধান রেলস্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর রেলওয়ে। বিশেষ করে দেশের পূর্বাঞ্চলগামী যাত্রীদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লি রেলস্টেশনে আগে থেকেই স্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা রয়েছে। চলতি বছর নতুন করে আনন্দ বিহার টার্মিনাল রেলস্টেশনেও চালু করা হয়েছে একটি স্থায়ী হোল্ডিং এরিয়া। পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী হোল্ডিং এরিয়াও।

এই হোল্ডিং এরিয়াগুলিতে যাত্রীদের সুবিধার্থে রাখা হয়েছে ইউটিএস টিকিট কাউন্টার, শৌচাগার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, খাবারের স্টল এবং 'মে আই হেল্প ইউ' বুথ। এর ফলে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা এক জায়গাতেই একাধিক পরিষেবা পাবেন।

উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, দিল্লি এলাকার প্রধান রেলস্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ের পরিস্থিতির উপর নজর রাখছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যাত্রীদের চাহিদা ও ভিড়ের পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনাও নেওয়া হবে।

ছটপুজোকে কেন্দ্র করে বাড়িমুখী যাত্রীদের যাত্রা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল করতেই উত্তর রেলের এই বিশেষ উদ্যোগ।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha