Wednesday, August 12, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য তিরঙ্গা যাত্রায় আগরতলার রাজপথে দেশাত্মবোধের উচ্ছ্বাস

তিরঙ্গা যাত্রায় আগরতলার রাজপথে দেশাত্মবোধের উচ্ছ্বাস

তিরঙ্গা যাত্রায় আগরতলার রাজপথে দেশাত্মবোধের উচ্ছ্বাস

১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলার রাজপথে বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হল। হাতে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষ। বিশেষ করে উপজাতি ছাত্রছাত্রী ও জেন-জি প্রজন্মের যুবসমাজের সক্রিয় উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সমাজসেবী বিপিন দেববর্মা জানান, কেন্দ্রের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন। যুবসমাজকে দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করা এবং ‘বিকশিত ভারত’ ও ‘বিকশিত ত্রিপুরা’ গঠনের লক্ষ্যে তাদের উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একইসঙ্গে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনও করা হয়।

তিরঙ্গা যাত্রার মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরাজুড়ে পতাকা বিতরণসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হচ্ছে।

যুবসমাজের ব্যাপক অংশগ্রহণে এই তিরঙ্গা যাত্রা স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার বার্তাও তুলে ধরেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha