Friday, August 14, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য রুটি-রুজির কর্মস্থলে রাজনৈতিক দখলদারি নয়—দাবি মোটর শ্রমিকদের

রুটি-রুজির কর্মস্থলে রাজনৈতিক দখলদারি নয়—দাবি মোটর শ্রমিকদের

রুটি-রুজির কর্মস্থলে রাজনৈতিক দখলদারি নয়—দাবি মোটর শ্রমিকদের

ধলাই জেলার আমবাসা মোটর স্ট্যান্ডে তিপরা মথার কর্মী-সমর্থকদের দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে ভারতীয় মজুর সংঘের (বিএমএস) সদস্যদের সঙ্গে তিপরা মথার কর্মী-সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়।

জানা যায়, মোটর স্ট্যান্ডে হঠাৎ তিপরা মথার কর্মী-সমর্থকরা এসে দলীয় পতাকা লাগাতে শুরু করেন। বিষয়টি নজরে আসতেই বিএমএস-এর সদস্যরা এর প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য, কোনো ধরনের আলোচনা ছাড়াই এভাবে একটি রাজনৈতিক দলের পতাকা লাগানো উচিত নয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

অন্যদিকে, তিপরা মথার নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে আমবাসা মোটর স্ট্যান্ডের চালকদের ওপর নির্যাতন, বেআইনি দখল এবং শৌচালয়ের অব্যবস্থার মতো বিভিন্ন অভিযোগ তাঁদের কাছে আসছিল। দলীয় নির্দেশে ওইসব অভিযোগ খতিয়ে দেখতেই তাঁরা মোটর স্ট্যান্ডে গিয়েছিলেন বলে দাবি তিপরা মথার।

বিএমএস নেতৃত্বের অভিযোগ, আলোচনা না করে হঠাৎ করে কোনো রাজনৈতিক দলের পতাকা লাগানো অনৈতিক। তাঁরা এই ধরনের কর্মকাণ্ড মেনে নেবেন না বলেও জানান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, সাধারণ মোটর শ্রমিক ও গাড়িচালকদের বক্তব্য, মোটর স্ট্যান্ড তাঁদের রুটি-রুজির কর্মস্থল। সেখানে কোনো ধরনের রাজনৈতিক দলাদলি বা রাজনৈতিক ষড়যন্ত্র তাঁরা চান না। কর্মস্থলের পরিবেশ স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে আমবাসা মোটর স্ট্যান্ডে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha