Friday, August 14, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য হর ঘর তিরঙ্গা ও দেশভাগ বিভীষিকা স্মরণে এমবিবি কলেজে বিশেষ অনুষ্ঠান

হর ঘর তিরঙ্গা ও দেশভাগ বিভীষিকা স্মরণে এমবিবি কলেজে বিশেষ অনুষ্ঠান

হর ঘর তিরঙ্গা ও দেশভাগ বিভীষিকা স্মরণে এমবিবি কলেজে বিশেষ অনুষ্ঠান

ঐতিহ্যবাহী মহারাজা বীর বিক্রম (এমবিবি) কলেজের রবীন্দ্র হলে রাজ্যভিত্তিক ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি এবং ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কলেজের পড়ুয়া ও শিক্ষাকর্মীরা।

রাজ্যজুড়ে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের কর্মসূচিকে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষেও উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে তিরঙ্গা র‍্যালি, তিরঙ্গা কনসার্ট, প্রদর্শনী, আলপনা ও রঙ্গোলি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরে বাইক ও সাইকেল র‍্যালি, ত্রিবর্ণরঞ্জিত আলোকসজ্জা এবং ‘তিরঙ্গা সেলফি’-র মতো কর্মসূচিও অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে ১৯৪৭ সালের দেশভাগের সময়কার ভয়াবহতা, মানুষের দুর্ভোগ এবং সেই করুণ ইতিহাসের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha