ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় প্রস্তাবিত ‘আগরতলা সরকারি চক্ষু হাসপাতাল’-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই অত্যাধুনিক হাসপাতালটি হবে জি+৪ তলা বিশিষ্ট বহুতল ভবন। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালটিকে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে। এখানে থাকবে উন্নতমানের ডায়াগনস্টিক, সার্জিক্যাল এবং থেরাপিউটিক প্রযুক্তির ব্যবস্থা। এর ফলে জটিল চক্ষু রোগের উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার রোগীদের আর অন্য রাজ্যে ছুটতে হবে না।
এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু ত্রিপুরা নয়, উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষও উন্নত ও বিশ্বমানের চক্ষু চিকিৎসার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই হাসপাতাল রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান