যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস নারীর ক্ষমতায়ন ও নারীর শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা থেকে শুরু করে সামরিক ক্ষেত্র, পরিকাঠামো এবং প্রযুক্তি—প্রতিটি ক্ষেত্রেই ভারতের নারীরা আজ নিজেদের দক্ষতা ও সামর্থ্যের পরিচয় দিচ্ছেন।
নারীর সাহস ও সক্ষমতার উদাহরণ হিসেবে মন্ত্রী ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে ভারতীয় নারীদের বীরত্ব ও দৃঢ়তার কথা। তিনি বলেন, দেশের নারীদের ওপর আঘাত এলে তাঁরা প্রয়োজনে কঠোর জবাব দেওয়ার ক্ষমতা রাখেন।
স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে দেশপ্রেম, নারীশক্তি ও জাতীয় ঐক্যের বার্তা বিশেষভাবে গুরুত্ব পায়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান