Wednesday, September 2, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য নির্বাচনকে স্বাগত সিপিআই(এম)-এর, কংগ্রেস নয় যৌথভাবে লড়বে বামফ্রন্ট ও সিপিআই(এম-এল)

নির্বাচনকে স্বাগত সিপিআই(এম)-এর, কংগ্রেস নয় যৌথভাবে লড়বে বামফ্রন্ট ও সিপিআই(এম-এল)

নির্বাচনকে স্বাগত সিপিআই(এম)-এর, কংগ্রেস নয় যৌথভাবে লড়বে বামফ্রন্ট ও সিপিআই(এম-এল)

রাজ্যে অবশেষে ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৫ অক্টোবর ভোট গণনা করা হবে। নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিরোধী দল সিপিআই(এম)।

রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “লেট বেটার দ্য্যান নেভার”—অর্থাৎ বিলম্বে হলেও নির্বাচন হওয়া ভালো।

জিতেন্দ্র চৌধুরী জানান, আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামফ্রন্ট এবং সিপিআই(এম-এল) যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনী প্রস্তুতি ও আসনভিত্তিক সমন্বয়ের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার বার্তাও দেন তিনি।

এদিন রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও সরব হন সিপিআই(এম) রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং ধারাবাহিক আক্রমণ চলছে। ভিলেজ কাউন্সিল নির্বাচন সেই পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মনে করেন।

একই সঙ্গে সংবিধানের ষষ্ঠ তফশিলভুক্ত এডিসি (ADC) এলাকার জনজাতি মানুষের অধিকার ও উন্নয়ন প্রসঙ্গেও গুরুত্বারোপ করেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি জনজাতিদের ভাষাগত ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ এবং এলাকার সার্বিক বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়তে শুরু করেছে। ২৮ সেপ্টেম্বরের ভোটকে ঘিরে আগামী দিনগুলিতে প্রচার, প্রার্থী নির্বাচন এবং জোটের কৌশল আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha