Monday, September 21, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচনের আগে ধলাইয়ে তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ২৫ ভোটার

ভিলেজ কমিটি নির্বাচনের আগে ধলাইয়ে তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ২৫ ভোটার

ভিলেজ কমিটি নির্বাচনের আগে ধলাইয়ে তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ২৫ ভোটার

আসন্ন ADC-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার ছাওমনুতে রাজনৈতিক তৎপরতা বাড়ল। ৪৯ ছাওমনু মণ্ডল কমিটির উদ্যোগে থালছড়া বাজারে আয়োজিত বিজেপির বাজার সভায় তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১১টি পরিবারের ২৫ জন ভোটার।

সভায় উপস্থিত ছিলেন ৫ নম্বর কেন্দ্রের এমডিসি ইসমাইল জয় ত্রিপুরা, মণ্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট থানা জয় ত্রিপুরা এবং অনন্ত ত্রিপুরা সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

সভায় নবাগত ২৫ জনের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান ৫ নম্বর কেন্দ্রের এমডিসি ইসমাইল জয় ত্রিপুরা। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha