Sunday, November 1, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য পুরভোটে সম্মানজনক আসনের দাবি তিপ্রা মথার, বিজেপির সঙ্গে জোটবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত

পুরভোটে সম্মানজনক আসনের দাবি তিপ্রা মথার, বিজেপির সঙ্গে জোটবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত

পুরভোটে সম্মানজনক আসনের দাবি তিপ্রা মথার, বিজেপির সঙ্গে জোটবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত

এনডিএ জোটের শরিক হিসেবে পুরনিগম, পুরপরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে লড়বে দুই দল, সোমবার চূড়ান্ত হতে পারে আসন সমঝোতা।

আগরতলা: আসন্ন পুরনিগম, পুরপরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মথা। এনডিএ জোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নেবে দলটি। রবিবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা।

তিনি জানান, আসন্ন পুরনির্বাচনে তিপ্রা মথা সম্মানজনক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছে। আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে আলোচনা চলছে। সোমবার বিজেপির বৈঠকের পর আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

ফলে আসন্ন পুরনির্বাচনে বিজেপি ও তিপ্রা মথার যৌথ নির্বাচনী লড়াই এবং আসন বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha