যুব সমাজের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী সংগঠন, শিবিরে উপস্থিত প্রাক্তন মন্ত্রী মানিক দে।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল সংগঠনের জিরানিয়া মহকুমা কমিটি। রবিবার জিরানিয়ার ছাত্র যুব ভবনে এই শিবির অনুষ্ঠিত হয়।
যুব সমাজের মধ্যে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের বর্ষীয়ান নেতা মানিক দে, জনজাতি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।
এদিন উপস্থিত নেতৃত্বরা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তের কোনও বিকল্প নেই। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই সুস্থ ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসা উচিত।
প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এই উদ্যোগের মাধ্যমে সমাজসেবামূলক কাজে যুব সমাজকে আরও বেশি করে যুক্ত করার পাশাপাশি মানুষের বিপদে পাশে থাকার অঙ্গীকার তুলে ধরেছে ডিওয়াইএফআই।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান