মাতৃভাষার অধিকার ও বাঙালির আত্মপরিচয় রক্ষার সংগ্রামকে স্মরণ করে আগরতলায় কর্মসূচি।
আগরতলা: মানভূম আন্দোলনের শহিদ ও আন্দোলনকারীদের সম্মান জানাতে আজ আমরা বাঙালী দলের রাজ্য কার্যালয়ের সামনে এক শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, যুগ্ম ও প্রচার সচিব দুলাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস-সহ অন্যান্য কর্মীবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, ব্রিটিশ আমল থেকেই বাঙালিদের উপর অত্যাচার ও দমন-পীড়ন চলে আসছে। দেশভাগের পরও বাঙালিদের মাতৃভাষা ও অধিকার রক্ষার লড়াই অব্যাহত ছিল। অসম ও বিহারে বাংলা ভাষার উপর চাপ সৃষ্টি এবং বাংলা মাধ্যম বিদ্যালয় বন্ধের প্রতিবাদে আন্দোলন গড়ে ওঠে।
তিনি মানভূম আন্দোলনের ইতিহাস তুলে ধরে জানান, ১৯৫৬ সালের ২৩ এপ্রিল পাকবিড়রা থেকে হাজার হাজার সত্যাগ্রহী পদযাত্রা শুরু করেন। বিভিন্ন বাধা অতিক্রম করে ৬ মে কলকাতায় পৌঁছান তাঁরা। শেষ পর্যন্ত ১১০০২ বর্গমাইলের মধ্যে ২৪০৭ বর্গমাইল এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে পুরুলিয়া জেলা গঠিত হয়।
তিনি আরও বলেন, ভাষার অধিকার রক্ষায় বহু বাঙালিকে আত্মত্যাগ করতে হয়েছে। বর্তমানেও বিভিন্ন রাজ্যে বাঙালিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান