Sunday, November 1, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলা পাবলিক স্কুলে চার দিনব্যাপী পৌষ মেলার প্রস্তুতি, অনুষ্ঠিত হল বৈঠক

আগরতলা পাবলিক স্কুলে চার দিনব্যাপী পৌষ মেলার প্রস্তুতি, অনুষ্ঠিত হল বৈঠক

আগরতলা পাবলিক স্কুলে চার দিনব্যাপী পৌষ মেলার প্রস্তুতি, অনুষ্ঠিত হল বৈঠক

লোকসংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে পৌষ মেলা ঘিরে উদ্যোগ, প্রস্তুতি বৈঠকে উপস্থিত বিধায়ক রতন চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা।

আগরতলা পাবলিক স্কুল লোকসংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে চার দিনব্যাপী পৌষ মেলা। এই মেলাকে কেন্দ্র করে রবিবার আগরতলা পাবলিক স্কুলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পাবলিক স্কুলের ডিরেক্টর অরুণ নাথ, প্রধান উপাদান বিডিও-সহ বলদাখাল ও চম্পামুড়া এলাকার স্থানীয় বাসিন্দারা।

আসন্ন পৌষ মেলার আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা এবং মেলায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ-সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।

তবে এখনও পর্যন্ত মেলার নির্দিষ্ট তারিখ ও সময় চূড়ান্ত করা হয়নি। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে মেলার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

চার দিনব্যাপী এই পৌষ মেলাকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha