আসন্ন পুরনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার রাজপথে বিশাল মশাল মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চা। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হওয়া এই মিছিলের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন যুব মোর্চার কার্যকর্তারা।
মিছিল থেকে বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে নিশানা করে বক্তব্য রাখেন যুব মোর্চার নেতৃত্ব। রাজ্যের পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়।
আসন্ন পুরনির্বাচনকে সামনে রেখে রাজপথে সংগঠনের সক্রিয়তা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচি বলে জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়সহ যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।
আগরতলার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই মশাল মিছিলের মাধ্যমে নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার বার্তা দেয় যুব মোর্চা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান