Tuesday, November 3, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য DYFI-এর ৪৭তম প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর

DYFI-এর ৪৭তম প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর

DYFI-এর ৪৭তম প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর

DYFI-এর ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব হিমোগ্লাজ ভট্টাচার্য, রাজ্য নেতৃত্ব নবারুণ দেব, পলাশ ভৌমিক-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

প্রতিষ্ঠা দিবসের এই আলোচনা সভায় সংগঠনের দীর্ঘদিনের আন্দোলন, যুবসমাজের অধিকার, কর্মসংস্থান, শিক্ষা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও ভূমিকার তীব্র সমালোচনা করেন বক্তারা।

আলোচনায় বক্তারা অভিযোগ করেন, একাধিক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও যুবসমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তাঁদের দাবি, রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থানের অভাবের মতো সমস্যাগুলির সমাধানে সরকার কার্যকর ভূমিকা নিতে পারছে না।

বক্তারা আরও বলেন, যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনেও রাজ্যজুড়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে DYFI। প্রতিষ্ঠা দিবসের সভা থেকে যুবসমাজের স্বার্থে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha