Friday, July 31, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য আগামীকাল থেকে রাজ্যজুড়ে জনগণনার প্রথম পর্যায় শুরু, ৩০ আগস্ট পর্যন্ত চলবে গৃহ ও পরিবারের তথ্য সংগ্রহ

আগামীকাল থেকে রাজ্যজুড়ে জনগণনার প্রথম পর্যায় শুরু, ৩০ আগস্ট পর্যন্ত চলবে গৃহ ও পরিবারের তথ্য সংগ্রহ

আগামীকাল থেকে রাজ্যজুড়ে জনগণনার প্রথম পর্যায় শুরু, ৩০ আগস্ট পর্যন্ত চলবে গৃহ ও পরিবারের তথ্য সংগ্রহ

আগরতলা: আগামীকাল থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে জনগণনা ২০২৬-এর প্রথম পর্যায়ের কাজ। এই পর্যায়ে আগামী ৩০ আগস্ট পর্যন্ত গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ ও পরিবারের তথ্য সংগ্রহ করবেন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সঠিক তথ্য প্রদান করে গণনাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক গণনাকর্মী ও সুপারভাইজর নিয়োগ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৯৫৪ জন গণনাকারী এবং ১৭০ জন সুপারভাইজর দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সিপাহীজলা জেলায় ৯৮২ জন গণনাকর্মী এই গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকবেন।

এদিকে, ডিজিটাল ব্যবস্থার অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলায় ইতোমধ্যেই ১৩,৫৩২টি পরিবার অনলাইনে স্ব-গণনা (Self Enumeration) সম্পন্ন করেছে। তবে প্রশাসন জানিয়েছে, অনলাইনে তথ্য জমা দেওয়া পরিবারগুলোর কাছেও গণনাকর্মীরা পৌঁছাবেন এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনগণনা আইন, ১৯৪৮ অনুযায়ী নাগরিকদের দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তা শুধুমাত্র জনগণনার উদ্দেশ্যেই ব্যবহার করা হবে। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে না থেকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে গণনাকর্মীদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এই জনগণনা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, সরকারি পরিষেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান