Wednesday, November 4, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য বিজেপির হয়ে গান, এবার নির্দল প্রার্থী! রাজেশ ঘোষের মনোনয়ন ঘিরে বিতর্ক

বিজেপির হয়ে গান, এবার নির্দল প্রার্থী! রাজেশ ঘোষের মনোনয়ন ঘিরে বিতর্ক

বিজেপির হয়ে গান, এবার নির্দল প্রার্থী! রাজেশ ঘোষের মনোনয়ন ঘিরে বিতর্ক

সরকারি কর্মচারী হয়েও কীভাবে নির্বাচনে প্রার্থী? আগরতলা পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে রাজেশ ঘোষের মনোনয়ন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

শাসক দল বিজেপির হয়ে গান গাওয়ার সুবাদে পরিচিত মুখ রাজেশ ঘোষ। এবার আগরতলা পুর নিগমের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। ৪৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

রাজেশ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের একজন কর্মী। সেই সূত্র ধরেই সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় কীভাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিভিন্ন মহল।

নির্বাচনে প্রার্থী হওয়ার আগে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। যদি তিনি পদত্যাগ না করে থাকেন, তাহলে কীভাবে তাঁর মনোনয়নপত্র গৃহীত হলো, সেই প্রশ্নও উঠছে।

গোটা বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। সংশ্লিষ্ট দপ্তর এবং নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সম্পর্কে যথাযথ ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে।

এখন দেখার, রাজেশ ঘোষের প্রার্থীপদ ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে সংশ্লিষ্ট দপ্তর ও নির্বাচন কমিশন কী অবস্থান গ্রহণ করে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha