সংখ্যালঘু প্রার্থী সাবেক মিয়াকে সামনে রেখে নির্বাচনী ময়দানে আজাদ সমাজ পার্টি, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব।
আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এবার ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল আজাদ সমাজ পার্টি। এই ওয়ার্ডে দলের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মিয়া।
এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক পরিষেবার ঘাটতি এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিদাওয়াকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নামছে দলটি। আজাদ সমাজ পার্টির নেতাদের বক্তব্য, এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক পরিষেবার উন্নয়ন এবং বিভিন্ন মৌলিক দাবি নিয়ে তাঁরা নির্বাচনী প্রচারে সরব হবেন।
এদিন বিজেপি সরকারের সমালোচনা করে সংগঠনের নেতারা অভিযোগ করেন, বিভিন্ন বিষয়ে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। তাঁদের দাবি, শুধু আশ্বাস দিয়ে নয়, মানুষের দৈনন্দিন সমস্যার বাস্তব সমাধানের মাধ্যমেই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
এই সমস্ত বিষয়কে নির্বাচনী ইস্যু করে ১৩ নম্বর ওয়ার্ডে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আজাদ সমাজ পার্টি। এখন দেখার, আসন্ন পুর নির্বাচনে ভোটারদের কতটা সমর্থন আদায় করতে সক্ষম হয় দলটি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান