Friday, November 6, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আশাবাড়ি কাণ্ডে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ইতিমধ্যেই গ্রেফতার ১০

আশাবাড়ি কাণ্ডে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ইতিমধ্যেই গ্রেফতার ১০

আশাবাড়ি কাণ্ডে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ইতিমধ্যেই গ্রেফতার ১০

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, আন্তঃসীমান্ত চোরাচালানে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ

রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ এস. পি. মুখার্জি রোডস্থিত টিআইএফটি কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, পুলিশ মহানির্দেশক (ডিজিপি), স্বরাষ্ট্র সচিব, বিএসএফ-এর আইজি, সিআরপিএফ ও আসাম রাইফেলসের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা।

বৈঠকে সিপাহীজলা জেলার আশাবাড়ি এলাকায় সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার প্রকৃত তথ্য, তদন্তের অগ্রগতি এবং ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট ঘটনায় দায়ের হওয়া এফআইআরে নাম থাকা ১৯ জনের মধ্যে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আন্তঃসীমান্ত চোরাচালান কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি, আশাবাড়ির ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনাকে রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান মুখ্যমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যদের উপর এ ধরনের হিংসাত্মক আক্রমণ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। ঘটনায় জড়িত সকল অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

রাজ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ-এর মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধি, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং যৌথ অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, রাজ্যের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে সরকার কোনও আপস করবে না। আশাবাড়ির ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha