Monday, November 9, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন সিপিআইএম প্রার্থী সুজিত কুমার ঘোষ

শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন সিপিআইএম প্রার্থী সুজিত কুমার ঘোষ

শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন সিপিআইএম প্রার্থী সুজিত কুমার ঘোষ

আমবাসা পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার, ব্যক্তিগত কারণেই সিদ্ধান্ত বলে জানালেন প্রার্থী।

শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন আমবাসা পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী সুজিত কুমার ঘোষ। সোমবার সকালে আমবাসার মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত কুমার ঘোষ জানান, শারীরিক অবস্থার কারণে তাঁকে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হবে। সেই কারণেই নির্বাচনী প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ স্বেচ্ছায় নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাশাপাশি, তাঁর এই সিদ্ধান্তের পিছনে কোনও ধরনের রাজনৈতিক বা অন্য কোনও চাপ নেই বলেও স্পষ্ট করেন সুজিত কুমার ঘোষ। ব্যক্তিগত ও শারীরিক সমস্যার কারণেই তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন বলে জানান।

এদিকে, রিটার্নিং অফিসারের দফতরে প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর তাঁর মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে। সুজিত কুমার ঘোষের এই সিদ্ধান্তের ফলে আমবাসা পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হল।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha