Monday, November 9, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য দীপাবলির পর ইন্দ্রনগরে ধর্মীয় আচার মেনে কুমারী পূজা, ভক্তদের ঢল জয় মা কালী সন্তান সংঘে

দীপাবলির পর ইন্দ্রনগরে ধর্মীয় আচার মেনে কুমারী পূজা, ভক্তদের ঢল জয় মা কালী সন্তান সংঘে

দীপাবলির পর ইন্দ্রনগরে ধর্মীয় আচার মেনে কুমারী পূজা, ভক্তদের ঢল জয় মা কালী সন্তান সংঘে

দেবীশক্তির আরাধনায় মাতল ইন্দ্রনগর, কুমারী পূজার মাহাত্ম্য ও তাৎপর্য তুলে ধরলেন পুরোহিত।

দীপাবলি উৎসবের রেশ কাটতে না কাটতেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী পূজায় মাতল আগরতলার ইন্দ্রনগর। ইন্দ্রনগরস্থিত জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয় এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান।

কুমারী পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পূজা দর্শন করতে উপস্থিত হন। ধর্মীয় রীতিনীতি ও প্রথা মেনে সম্পন্ন হয় পূজার যাবতীয় আচার-অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত পুরোহিত কুমারী পূজার ধর্মীয় তাৎপর্য, মাহাত্ম্য এবং দেবীশক্তির স্বরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে শক্তির আরাধনায় কুমারী পূজার বিশেষ গুরুত্ব। পাশাপাশি সমাজ গঠনে মাতৃস্নেহ, বাৎসল্য ও নারীত্বের মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই পূজার তাৎপর্য তুলে ধরেন তিনি।

ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক চেতনার মেলবন্ধনে গোটা অনুষ্ঠানটি এক বিশেষ আবহ তৈরি করে। ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান সংঘের এই কুমারী পূজা হয়ে ওঠে উৎসবমুখর।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha