Monday, November 9, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য দীপাবলির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইক-সহ খাদে পড়ে মৃত্যু ১৯ বছরের যুবকের

দীপাবলির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইক-সহ খাদে পড়ে মৃত্যু ১৯ বছরের যুবকের

দীপাবলির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইক-সহ খাদে পড়ে মৃত্যু ১৯ বছরের যুবকের

মাতাবাড়ি যাওয়ার পথে বিশ্রামগঞ্জে দুর্ঘটনা, প্রায় ৫০ ফুট গভীর খাদ থেকে দুই যুবককে উদ্ধার দমকলের।

দীপাবলির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যান দুই যুবক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সি প্রশান্ত ভৌমিকের। তাঁর সঙ্গে থাকা বন্ধু হৃদয় দাস প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, দীপাবলির রাতে দুই বন্ধু বাইকে চেপে মাতাবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অতিরিক্ত গতির কারণে বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যেই বাইক-সহ দু’জন প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। বেশ কিছুটা গভীর খাদ থেকে উদ্ধার করা হয় দুই যুবককে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত ভৌমিককে মৃত বলে ঘোষণা করেন। অপর যুবক হৃদয় দাস বর্তমানে চিকিৎসাধীন।

দীপাবলির উৎসবের রাতে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১৯ বছর বয়সে প্রশান্তের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও পরিচিতরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha