Monday, November 16, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য পুর নির্বাচনের আগে আমবাসায় বিজেপির সাংগঠনিক সভায় বিপ্লব কুমার দেব

পুর নির্বাচনের আগে আমবাসায় বিজেপির সাংগঠনিক সভায় বিপ্লব কুমার দেব

পুর নির্বাচনের আগে আমবাসায় বিজেপির সাংগঠনিক সভায় বিপ্লব কুমার দেব

দীর্ঘ বছর পর আমবাসায় দলের সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব, টাউন হলে উপস্থিত ছিলেন দলের রাজ্য ও স্থানীয় নেতৃত্ব।

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে আমবাসায় অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভা। দীর্ঘ বছর পর দলের সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে আমবাসায় এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

আমবাসা টাউন হলে আয়োজিত এই সাংগঠনিক সভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা তাপস কুমার ভট্টাচার্য, অমিত রক্ষিত, বাগপাশা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, বিধায়ক শম্ভুলাল চাকমা, মনোজ কান্তি দেব সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।

আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই সভাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সাংগঠনিক সভায় নির্বাচনের প্রস্তুতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং পুর নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব ও কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর বিপ্লব কুমার দেবের আমবাসা সফরকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha