Monday, November 16, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য লেম্বুছড়ায় শুরু হতে চলেছে ১৬তম পূর্বাঞ্চলীয় যুব উৎসব, অংশ নেবেন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-রও বেশি পড়ুয়া

লেম্বুছড়ায় শুরু হতে চলেছে ১৬তম পূর্বাঞ্চলীয় যুব উৎসব, অংশ নেবেন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-রও বেশি পড়ুয়া

লেম্বুছড়ায় শুরু হতে চলেছে ১৬তম পূর্বাঞ্চলীয় যুব উৎসব, অংশ নেবেন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-রও বেশি পড়ুয়া

১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনব্যাপী যুব উৎসবে খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভা বিকাশের নানা কর্মসূচি।

পশ্চিম ত্রিপুরার লেম্বুছড়ায় সিপাহীপাড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য ক্যাম্পাসে আয়োজিত হতে চলেছে ১৬তম পূর্বাঞ্চলীয় যুব উৎসব (East Zone-4)। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

এই যুব উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উৎসবের উদ্দেশ্য, আয়োজন এবং বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই উৎসবে বিভিন্ন রাজ্যের প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-রও বেশি ছাত্রছাত্রী এবং তাঁদের গাইড অংশগ্রহণ করবেন। পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীদের একত্রিত করে তাঁদের প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের সুযোগ করে দেওয়াই এই উৎসবের অন্যতম লক্ষ্য।

তিন দিনব্যাপী এই উৎসবে থাকছে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সৃজনশীল প্রতিভা প্রদর্শনের নানা আয়োজন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীদের সঙ্গে ভাবের আদান-প্রদান ও সাংস্কৃতিক মেলবন্ধনের সুযোগ পাবেন।

সব মিলিয়ে ১৬তম পূর্বাঞ্চলীয় যুব উৎসবকে ঘিরে লেম্বুছড়ার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে চলেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha