বিগত পাঁচ বছরের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ফের মানুষের সমর্থন চাইলেন বিজেপি প্রার্থী।
আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভাস্বতী দেববর্মা। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন এবং আগামী নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারের সময় এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী। তাঁর বক্তব্য, বিগত পাঁচ বছরে ১৯ নম্বর ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আরও বেশি কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাস্বতী দেববর্মা জানান, গত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাকে পাথেয় করে আগামী দিনেও ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চান তিনি। এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন বিজেপি প্রার্থী।
আসন্ন পুর নিগম নির্বাচনকে ঘিরে ১৯ নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি ক্রমশ জোরদার হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান