ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ, ঘটনার তীব্র নিন্দা জানালেন দলের নেতৃত্ব।
আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ তুলল ভীম আর্মি পার্টি। আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলের প্রার্থীদের লাগানো ফ্ল্যাগ, ফেস্টুন ও অন্যান্য নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ দলের নেতৃত্বের।
দলীয় নেতৃত্বের অভিযোগ, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল দলের প্রার্থীদের প্রচারসামগ্রী। কিন্তু রাতের অন্ধকারে বা বিভিন্ন সময়ে সেগুলি নষ্ট করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতৃবৃন্দ।
এ ধরনের ঘটনা গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশের পরিপন্থী বলে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভীম আর্মি পার্টির নেতৃত্ব। নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলের সমানভাবে প্রচার চালানোর অধিকার রয়েছে বলেও দাবি তাঁদের।
আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারসজ্জা নষ্ট করার এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান