Sunday, November 29, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য বাল্যবিবাহ মুক্ত ধলাই গড়ার অঙ্গীকার, বলরাম গ্রামে সচেতনতামূলক পদযাত্রা

বাল্যবিবাহ মুক্ত ধলাই গড়ার অঙ্গীকার, বলরাম গ্রামে সচেতনতামূলক পদযাত্রা

বাল্যবিবাহ মুক্ত ধলাই গড়ার অঙ্গীকার, বলরাম গ্রামে সচেতনতামূলক পদযাত্রা

বিতান অর্গানাইজেশনের ‘জাস্ট রাইট ফর চিলড্রেন’ প্রকল্পের উদ্যোগে সচেতনতা কর্মসূচি। পঞ্চায়েত, স্কুল, স্বনির্ভর গোষ্ঠী, বালিকা মঞ্চ ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার অঙ্গীকার নিয়ে ধলাই জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিতান অর্গানাইজেশন। সংস্থার ‘জাস্ট রাইট ফর চিলড্রেন’ প্রকল্পের উদ্যোগে পঞ্চায়েত প্রতিনিধি, স্কুল, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, বালিকা মঞ্চ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

এই উদ্যোগের অঙ্গ হিসেবে বলরাম গ্রামে বাল্যবিবাহ মুক্ত ধলাই জেলা গড়ার বার্তা নিয়ে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় এলাকার নাগরিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং শিশুদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরাম ক্লাস টুয়েলভ স্কুলের ইনচার্জ সুধীর দাস, জেলা শিশু সুরক্ষা ইউনিটের কাউন্সেলর বারমিতা নোয়াতিয়া, চাইল্ড হেল্পলাইন ধলাইয়ের কো-অর্ডিনেটর অনিন্দিতা দত্ত এবং বিতান অর্গানাইজেশনের প্রজেক্ট অ্যাসোসিয়েট লিটন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বলরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা দাস।

বক্তারা বাল্যবিবাহের সামাজিক ও শারীরিক ক্ষতিকর দিকগুলি তুলে ধরে শিশুদের নিরাপত্তা, শিক্ষা এবং অধিকার সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চায়েত, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আয়োজকদের বক্তব্য, শুধু সচেতনতা কর্মসূচি নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করাই তাঁদের মূল উদ্দেশ্য। বাল্যবিবাহ বন্ধ করে প্রতিটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বলরাম গ্রামের এই পদযাত্রার মধ্য দিয়ে বাল্যবিবাহ মুক্ত ধলাই জেলা গড়ার অঙ্গীকার আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha