Thursday, September 17, 2026
Greetings: 15th August
বাড়ি খেলা নতুন কৌশল, নতুন উদ্দীপনা—চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে কল্যাণ সমিতি

নতুন কৌশল, নতুন উদ্দীপনা—চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে কল্যাণ সমিতি

নতুন কৌশল, নতুন উদ্দীপনা—চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে কল্যাণ সমিতি

আগামী ফুটবল মরশুমকে সামনে রেখে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএ) আয়োজিত প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করল কল্যাণ সমিতি। রবিবার আগরতলার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে বার পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের অনুশীলনের সূচনা হয়।

ক্লাবের প্রধান লক্ষ্য আসন্ন রাখাল মেমোরিয়াল শিল্ড এবং এ-ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে চ্যাম্পিয়ন হওয়া। গত মরশুমে দল গঠনে কিছু সীমাবদ্ধতার কারণে শিরোপা হাতছাড়া হলেও, এবার সেই ভুলত্রুটি শুধরে শক্তিশালী দল গঠনে বিশেষ গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

এবারের দলে রাজ্যের ৬ জন স্থানীয় ফুটবলারের পাশাপাশি রাজ্যের বাইরে থেকে ১৪ জন দক্ষ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাব কর্মকর্তাদের আশা, অভিজ্ঞতা ও নতুন কৌশলের সমন্বয়ে গঠিত এই দল এবারের প্রতিযোগিতায় সেরা ফল এনে দেবে।

এক ক্লাব কর্মকর্তা জানান, গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের মরশুমে কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে।

দলের কোচ আবু তাহের জানান, আগামী ৭ তারিখ থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে। নতুন উদ্দীপনা ও পরিকল্পনা নিয়ে দল মাঠে নামবে। একই সঙ্গে তিনি চোটমুক্ত একটি সফল মরশুমের প্রত্যাশা ব্যক্ত করেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha