Thursday, August 20, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের অনির্দিষ্টকালের অবরোধ, একাধিক দাবিতে সরব আন্দোলনকারীরা

অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের অনির্দিষ্টকালের অবরোধ, একাধিক দাবিতে সরব আন্দোলনকারীরা

অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের অনির্দিষ্টকালের অবরোধ, একাধিক দাবিতে সরব আন্দোলনকারীরা

দীর্ঘদিন ধরে একাধিক দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়ার পরও দপ্তর ও সরকারের কাছ থেকে সন্তোষজনক জবাব না মেলায় এবার অনির্দিষ্টকালের সড়ক অবরোধে নামলেন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা। আগরতলার অভয়নগরে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের কার্যালয়ের সামনের জিবি-অভয়নগর সড়ক অবরোধ করে হাতে প্লে-কার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি, তাঁদের চাকরি নিয়মিত করতে হবে এবং সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি সম কাজে সম বেতন নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে পরিষেবা দেওয়ার পরও তাঁদের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৫০ শতাংশ পদোন্নতির ব্যবস্থা কার্যকর করা এবং হাইকোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি ও পেনশনের সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে পারিশ্রমিক বৃদ্ধির দাবিও রয়েছে আন্দোলনকারীদের। পাশাপাশি সময়মতো পোষণাহার ও THR-এর বকেয়া বিল পরিশোধের দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, বকেয়া অর্থ না পাওয়ায় অনেক ক্ষেত্রেই তাঁদের নিজেদের পকেট থেকে খরচ করে পোষণাহারের বিল মেটাতে হচ্ছে।

কাজের পরিকাঠামো নিয়েও ক্ষোভ রয়েছে কর্মী-সহায়িকাদের মধ্যে। বর্তমানে ব্যবহৃত 4G মোবাইলের পরিবর্তে রিচার্জ-সহ উপযুক্ত ল্যাপটপ সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।

আন্দোলনস্থলে উপস্থিত হয়ে মানবাধিকার সংগঠনের সম্পাদক ও আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। তিনি কর্মী ও সহায়িকাদের নিজেদের অর্থ খরচ করে পোষণাহারের বিল মেটানোর বিষয়টিকে অন্যায় বলে উল্লেখ করেন। পাশাপাশি তাঁদের ন্যায্য দাবিগুলি দ্রুত বিবেচনা করে সমাধানের জন্য দপ্তর ও সরকারের প্রতি আহ্বান জানান।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha