চলমান সংঘের পুকুরপাড়ের চলমান উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও রত্না দত্ত। শনিবার পরিদর্শনের সময় তাঁরা পুকুরপাড়ের বিভিন্ন কাজ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, পুকুরপাড়ের উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসন্ন পুজোর আগেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কাজ শেষ হওয়ার পর পুকুরপাড়টি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে এলাকার বাসিন্দাদের বিনোদন ও অবসর কাটানোর জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
উন্নয়নমূলক কাজ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকার পরিবেশ ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান