Monday, August 24, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য বিশালগড়ে নদীতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

বিশালগড়ে নদীতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

বিশালগড়ে নদীতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

বিশালগড়ের নবীনগর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে ডুবে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর। গতকাল খেলতে গিয়ে শিশুটি নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে শুরু হয় ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান।

বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF ও SDRF), অগ্নিনির্বাপক কর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা যৌথভাবে দীর্ঘ সময় ধরে নদীতে তল্লাশি চালান। গতকাল অভিযান চালানোর পর আজ সকালে ফের উদ্ধারকাজ শুরু করা হয়। অবশেষে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে ছোট শিশুদের নদী, পুকুর বা অন্যান্য জলাশয়ের কাছে খেলতে দেওয়ার সময় অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকার আবেদন জানান তিনি।

এদিকে, বিশালগড় থানার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha