Thursday, August 27, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য আগরতলায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

আগরতলায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

আগরতলায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

বুধবার আগরতলা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান না করার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha