Wednesday, September 9, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য জিরানিয়ায় ভিলেজ কমিটি নির্বাচন: মিছিল করে বিজেপির মনোনয়ন জমা

জিরানিয়ায় ভিলেজ কমিটি নির্বাচন: মিছিল করে বিজেপির মনোনয়ন জমা

জিরানিয়ায় ভিলেজ কমিটি নির্বাচন: মিছিল করে বিজেপির মনোনয়ন জমা

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার জিরানিয়া ব্লকের একাধিক ভিলেজ কমিটিতে মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলীয় প্রার্থীরা মিছিল করে জিরানিয়া ব্লক কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। মাধববাড়ি ভিসি, পশ্চিম বর্জোলা ভিসি এবং বিশ্রামবাড়ি ভিসির পাশাপাশি উত্তর জয়নগর ভিসির এক প্রার্থীও এদিন মনোনয়নপত্র জমা দেন।

বিজেপি সূত্রে জানা যায়, বিজেপি ও তিপ্রা মথার মধ্যে আসন সমঝোতার ভিত্তিতেই এবারের ভিলেজ কমিটি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে। জোটের সমীকরণকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

এদিনের কর্মসূচি থেকে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়, আগামী ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্যের তিপ্রাসা তথা জনজাতি অংশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ আরও শক্তিশালী করাই দলের অন্যতম প্রধান অগ্রাধিকার। উন্নয়ন, আর্থিক স্বনির্ভরতা এবং জনজাতি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে সামনে রেখেই নির্বাচনী প্রচার চালানোর বার্তা দেওয়া হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha