শহরের বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে বৃহস্পতিবার TSECL-এর উদ্যোগে আগরতলা আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং প্রকল্পের ভূমিপূজন এবং ইউটিলিটি ডাক্ট এগ্রিগেশন মডেল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে আগরতলা শহরের রাস্তাঘাটের উপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের জট কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়ানো এবং তার সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি কমাতেও এই উদ্যোগ সহায়ক হতে পারে।
শহরের বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার পরিকাঠামোকে আরও সুসংগঠিত করার ক্ষেত্রে ইউটিলিটি ডাক্ট এগ্রিগেশন মডেল প্রকল্পটিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগকে আগরতলার উন্নয়ন পরিকল্পনার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান