Friday, September 11, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য মনোনয়ন প্রত্যাহারের শেষদিন, ভোটের প্রস্তুতিতে তৎপর নির্বাচন কমিশন

মনোনয়ন প্রত্যাহারের শেষদিন, ভোটের প্রস্তুতিতে তৎপর নির্বাচন কমিশন

মনোনয়ন প্রত্যাহারের শেষদিন, ভোটের প্রস্তুতিতে তৎপর নির্বাচন কমিশন

এইমাত্র পাওয়া খবরে... এডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ইতিমধ্যেই স্ক্রুটিনি শেষে ১০ হাজার ৮৮৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য নির্বাচন কমিশন।

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১০ হাজার ৯৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার ডঃ প্রদীপ চক্রবর্তী জানান, স্ক্রুটিনি শেষে ১০ হাজার ৮৮৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে।

ফলে রাজ্যে ইতিমধ্যে থাকা ২৪ কোম্পানির সঙ্গে আরও ৫০ কোম্পানি মিলিয়ে মোট ৭৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভিলেজ কমিটি নির্বাচনে মোতায়েন থাকবে। এর পাশাপাশি থাকবে রাজ্য পুলিশ ও টিএসআর বাহিনী।

উল্লেখ্য, এডিসি-র ৫৮৭টি ভিলেজ কমিটিতে, ২ হাজার ৬৩৪টি নির্বাচনী ক্ষেত্রের মোট ৪ হাজার ৫৯৭টি আসনে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে ভোটের মূল লড়াই।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha