Sunday, September 13, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য শান্তির বাজারে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

শান্তির বাজারে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

শান্তির বাজারে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় শান্তির বাজার বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। শনিবার সেই উন্নয়নমূলক প্রকল্পগুলির বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিদর্শনকালে নির্মাণকাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াংয়ের উদ্যোগ ও প্রচেষ্টায় এলাকায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হল প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে শান্তির বাজারে নির্মীয়মাণ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই অফিসের নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও পরিকাঠামোর মাধ্যমে নির্মিত এই মোটর ভেহিকেলস অফিস দক্ষিণ ত্রিপুরা জেলায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানান তিনি।

এছাড়াও রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় শান্তির বাজার ও জোলাইবাড়ি বাজারে নতুন করে মোটরস্ট্যান্ড নির্মাণের কাজ চলছে। এদিন মন্ত্রী এই প্রকল্পগুলিরও অগ্রগতি খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, পরিবহন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে অতীতে যে সমস্যার সম্মুখীন হতে হতো, নতুন ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস চালু হলে সেই সমস্যাগুলির অনেকটাই সমাধান হবে। এক ছাদের নিচে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবহন পরিষেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

মন্ত্রী বলেন, উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শান্তির বাজারসহ সমগ্র দক্ষিণ ত্রিপুরার সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha