এডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনে ইতিমধ্যেই বড় সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মোট ১,৬৪০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাঁদের মধ্যে তিপ্রা মথার ১,৫৫৭ জন, বিজেপির ৮১ জন, সিপিআইএমের ১ জন এবং অন্যান্য দলের ১ জন প্রার্থী রয়েছেন।
এবার এডিসি-র অধীন ৫৮৭টি ভিলেজ কমিটির মোট ৪,৫৯৭টি আসনের মধ্যে ২,৯৫৭টি আসনে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল সংখ্যক প্রার্থী জয়ী হওয়ায় নির্বাচনের বাকি আসনগুলির ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। ২৮ সেপ্টেম্বরের ভোটে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি চলছে।
নির্বাচনের ফলাফল এডিসি-র ভিলেজ কমিটিগুলিতে আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান