Monday, September 14, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ত্রিপুরায় অস্থিমজ্জা ও চক্ষু প্রতিস্থাপন পরিষেবা চালুর উদ্যোগ

ত্রিপুরায় অস্থিমজ্জা ও চক্ষু প্রতিস্থাপন পরিষেবা চালুর উদ্যোগ

ত্রিপুরায় অস্থিমজ্জা ও চক্ষু প্রতিস্থাপন পরিষেবা চালুর উদ্যোগ

ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে অস্থিমজ্জা প্রতিস্থাপন (Bone Marrow Transplantation) এবং চক্ষু প্রতিস্থাপন (Eye Transplantation) পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষায়িত চিকিৎসার জন্য যাতে রাজ্যের মানুষকে আর বাইরে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মাণিক সাহা।

উত্তর বদরঘাটের উন্নয়ন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ধারাবাহিক উন্নয়নের ফলে বাইরে রোগী রেফার করার প্রবণতা ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে। তাঁর দাবি, রাজ্য থেকে বাইরে রোগী রেফার করার হার প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিশেষায়িত চিকিৎসা পরিষেবা রাজ্যের মধ্যেই গড়ে তোলার উপর সরকার গুরুত্ব দিচ্ছে। অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার সেন্টারের মতো প্রতিষ্ঠানে অস্থিমজ্জা প্রতিস্থাপনের সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চক্ষু প্রতিস্থাপন পরিষেবাও চালু করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি অঙ্গদান ও রক্তদানের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি সাধারণ মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি চক্ষু ও দেহদানে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, এই ধরনের মানবিক উদ্যোগ বহু মানুষের জীবন ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে রাজ্যের ক্লাব সংস্কৃতির পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ত্রিপুরার প্রায় ৯০ শতাংশ স্থানীয় ক্লাব অতীতের ভয়ভীতি, হিংসা ও সংঘর্ষের পরিবেশ থেকে বেরিয়ে এসে বর্তমানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে।

ক্লাবগুলিকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় স্তরে সীমানা সংক্রান্ত বিরোধ কিংবা পারিবারিক হিংসার মতো সমস্যার ক্ষেত্রে ক্লাবগুলির নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে ক্লাবগুলিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha