Wednesday, September 23, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বড়লুঙ্গায় কৃষকদের রাস্তা সংস্কারের উদ্যোগ

দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বড়লুঙ্গায় কৃষকদের রাস্তা সংস্কারের উদ্যোগ

দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বড়লুঙ্গায় কৃষকদের রাস্তা সংস্কারের উদ্যোগ

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। কৃষিজ পণ্য সহজে মাঠ থেকে বাজারে পৌঁছে দিতে উপযুক্ত সড়কের দাবিতে সরব ছিলেন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা। এবার সেই দাবিকে গুরুত্ব দিয়ে বড়লুঙ্গা এলাকায় কৃষকদের ব্যবহৃত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির বেহাল দশায় ধান, সবজি-সহ বিভিন্ন কৃষিজ পণ্য বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়ছিলেন কৃষকরা।

রাস্তা সংস্কারের কাজ শেষ হলে বড়লুঙ্গা এলাকার কৃষকরা উৎপাদিত পণ্য সহজেই নতুন বাজার-সহ আশপাশের বাজারে নিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে পরিবহণের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিজ পণ্যের বাজারজাতকরণেও সুবিধা হবে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে স্বস্তি ফিরবে এলাকার কৃষকদের মধ্যে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha