Thursday, October 1, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ সত্যাগ্রহ

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ সত্যাগ্রহ

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ সত্যাগ্রহ

ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে গণ সত্যাগ্রহ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দল। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়-সহ কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। এদিনের গণ সত্যাগ্রহ কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

কংগ্রেসের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দাবি আদায়ের লক্ষ্যে গণ সত্যাগ্রহে শামিল হন প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মীরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha