Saturday, October 3, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য যথাযোগ্য মর্যাদায় গান্ধীজির ১৫৭তম জন্মবার্ষিকী পালন প্রদেশ কংগ্রেসের

যথাযোগ্য মর্যাদায় গান্ধীজির ১৫৭তম জন্মবার্ষিকী পালন প্রদেশ কংগ্রেসের

যথাযোগ্য মর্যাদায় গান্ধীজির ১৫৭তম জন্মবার্ষিকী পালন প্রদেশ কংগ্রেসের

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা-সহ অন্যান্য পতাকা উত্তোলন করা হয়। এরপর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।

পরবর্তীতে কংগ্রেসের নেতা-কর্মীরা আগরতলার গান্ধীঘাটে গিয়ে গান্ধীজির শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এদিনের কর্মসূচির মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর জীবনাদর্শ, সত্য ও অহিংসার দর্শন এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান স্মরণ করেন কংগ্রেস নেতৃত্ব।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha