Tuesday, October 6, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য শারদ উৎসব ঘিরে আগরতলা পশ্চিম থানার উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক

শারদ উৎসব ঘিরে আগরতলা পশ্চিম থানার উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক

শারদ উৎসব ঘিরে আগরতলা পশ্চিম থানার উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক

দুর্গাপূজা থেকে কালীপূজা—শান্তি, নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ প্রস্তুতি

শারদ উৎসবকে সামনে রেখে দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত আগরতলা শহরে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ বৈঠক করল আগরতলা পশ্চিম থানা। মঙ্গলবার আগরতলার মুক্তধারা হলে থানার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আগরতলা পশ্চিম থানা এলাকার বিভিন্ন দুর্গাপূজা ও কালীপূজা কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পুজো কমিটি, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে মণ্ডপ পরিদর্শন করতে পারেন এবং কোথাও কোনও ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য সকলকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পশ্চিম থানার ওসি সনজিত সেন-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এসডিপিও পান্নালাল সেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পুজো কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতাকে উৎসবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

শারদ উৎসবের আনন্দ যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন শহরবাসী, সেই লক্ষ্যেই প্রশাসন, পুলিশ ও পুজো উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বার্তা দেওয়া হয় বৈঠক থেকে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha