গুয়াহাটিতে বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠকের পর বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন ৩৭ বছর বয়সি এই তারকা ক্রিকেটার।
হরমনপ্রীতের নেতৃত্বে ভারত প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে গত বছর। তাঁর নেতৃত্বেই এশিয়ান গেমসে সোনা জয় করে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
২০১৬ সাল থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন হরমনপ্রীত। ২০২২ সালে তিনি ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন। ভারতকে নেতৃত্ব দিয়েছেন পাঁচটি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে।
অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাচ্ছেন না হরমনপ্রীত। তিন ফরম্যাটেই ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান