Tuesday, October 6, 2026
Greetings: 15th August
বাড়ি শীর্ষ সংবাদ ভারত-উরুগুয়ে মুখোমুখি: শেষ ফ্রেন্ডলিতে শক্তি পরীক্ষার অপেক্ষা

ভারত-উরুগুয়ে মুখোমুখি: শেষ ফ্রেন্ডলিতে শক্তি পরীক্ষার অপেক্ষা

ভারত-উরুগুয়ে মুখোমুখি: শেষ ফ্রেন্ডলিতে শক্তি পরীক্ষার অপেক্ষা

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে ভারত। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের মেলে ধরার পাশাপাশি আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারতীয় দল।

এর আগে পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর শনিবার ব্রাজিলের কাছে ০-৪ গোলে পরাজিত হয় ভারত। ব্রাজিল ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে উরুগুয়ের বিরুদ্ধে শুরু থেকেই সতর্ক থাকার বার্তা দিয়েছেন ভারতের কোচ খালিদ জামিল। তাঁর মতে, আগের ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। এবার প্রথম মিনিট থেকেই আরও সংগঠিত ও সতর্ক ফুটবল খেলতে চান তিনি।

অন্যদিকে, উরুগুয়ের কোচ দিয়েগো ফোরলানও ভারতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তাঁর বক্তব্য, ভারতীয় দলে বেশ কয়েকজন দক্ষ ফুটবলার রয়েছেন, যারা প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারেন। তাই ভারতকে হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই বলে স্পষ্ট করেছেন উরুগুয়ের কোচ।

দুই দলের এই লড়াই ভারতের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উন্নতির প্রমাণ দেওয়ার আরও একটি সুযোগ। ঘরের মাঠে সমর্থকদের সামনে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে ভারত, এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha