Sunday, October 11, 2026
Greetings: 15th August
বাড়ি বিদেশ রিয়াধ বিমানবন্দরে ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ভারতের

রিয়াধ বিমানবন্দরে ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ভারতের

রিয়াধ বিমানবন্দরে ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ভারতের

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার বার্তা নয়াদিল্লির

সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েক দিনে ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানাল ভারত। গতকালের হামলাসহ একাধিক ঘটনায় প্রাণহানি, বহু মানুষের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বিবৃতিতে বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, সাধারণ মানুষ এবং অসামরিক পরিকাঠামোর উপর বারবার হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ হওয়া উচিত বলেও জানিয়েছে ভারত।

এদিকে, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশটির সরকার ও জনগণের পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। সংশ্লিষ্ট অঞ্চলে দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত।

আন্তর্জাতিক ক্ষেত্রে অসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা নিয়ে উদ্বেগের মধ্যেই ভারতের এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha