Sunday, November 1, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর, উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা

পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর, উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা

পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর, উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা

রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা ও শহরের পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস মানিক সাহার

আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলিকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, বর্তমানে বিরোধীদের কোনও অস্তিত্ব নেই। কিছুদিনের জন্য তারা সরব হবে, তারপর আবার বাড়িতে বসে থাকবে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আগরতলা পুর নিগমের কাজকর্ম এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শহরের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।

তিনি বলেন, শহরের রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন, বিভিন্ন জলাশয় ও পুকুর সংস্কার এবং শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধান এবং আগরতলা শহরের পরিকাঠামোগত উন্নয়নে পুর নিগমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শহরবাসীর জন্য উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করতেই আগামী দিনে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha