Sunday, November 1, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে রাজ্যে জাতীয় ঐক্য দিবস উদযাপন

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে রাজ্যে জাতীয় ঐক্য দিবস উদযাপন

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে রাজ্যে জাতীয় ঐক্য দিবস উদযাপন

আগরতলায় ‘রান ফর ইউনিটি’র সূচনা মুখ্যমন্ত্রী মানিক সাহার, অংশ নিলেন দীপা কর্মকারসহ বিশিষ্ট ব্যক্তিত্ব ও পড়ুয়ারা

লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার রাজ্যে উদযাপিত হলো জাতীয় ঐক্য দিবস। এদিন সকালে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, কর্ম এবং দেশের ঐক্য ও সংহতি রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। দেশকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে প্যাটেলের ভূমিকা এবং তাঁর আদর্শের গুরুত্বও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী পতাকা নেড়ে ‘রান ফর ইউনিটি’ বা ঐক্যের দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হওয়া এই পদযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত ময়দানে গিয়ে শেষ হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মীনা রানি সরকার, অন্তরা দেব সরকার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত দীপা কর্মকার। এছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্কুল ও কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha