Sunday, November 1, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলা পুরনিগমের ৫টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে SUCI, ৩৯ নম্বর ওয়ার্ডে মিঠুরানী ভৌমিকের মনোনয়ন জমা

আগরতলা পুরনিগমের ৫টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে SUCI, ৩৯ নম্বর ওয়ার্ডে মিঠুরানী ভৌমিকের মনোনয়ন জমা

আগরতলা পুরনিগমের ৫টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে SUCI, ৩৯ নম্বর ওয়ার্ডে মিঠুরানী ভৌমিকের মনোনয়ন জমা

নাগরিক পরিষেবা নিয়ে পুর প্রশাসনের সমালোচনা, নির্বাচনে জয়-পরাজয় নির্বিশেষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দলের

আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে SUCI (কমিউনিস্ট)। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর ভোট গণনা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগরতলা পুরনিগমের ২৪, ৩৯, ৪৫, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে SUCI। সেই লক্ষ্যে গত ৩১ অক্টোবর দলের প্রতিনিধিরা অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে গিয়ে ৩৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী কমরেড মিঠুরানী ভৌমিকের মনোনয়নপত্র জমা দেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে SUCI নেতা অরুণ ভৌমিক পুর প্রশাসনের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন। তাঁর অভিযোগ, নাগরিকদের উপর করের বোঝা বাড়ানো হলেও সেই অনুপাতে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে না। বিশেষ করে নিয়মিত পানীয় জল সরবরাহ এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অরুণ ভৌমিক আরও জানান, নির্বাচনে তাঁদের প্রার্থীরা জয়ী হোন বা না হোন, নগরবাসীর বিভিন্ন সমস্যা ও নাগরিক সুযোগ-সুবিধা আদায়ের দাবিতে পুরনিগমের ভিতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে।

আসন্ন পুরনিগম নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। প্রার্থী ঘোষণা ও মনোনয়ন জমার মধ্য দিয়ে আগরতলার নির্বাচনী প্রস্তুতি ক্রমশ গতি পাচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha