Tuesday, November 3, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের বাড়ি বাড়ি প্রচার

পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের বাড়ি বাড়ি প্রচার

পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের বাড়ি বাড়ি প্রচার

আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি জোরদার করল বামফ্রন্ট। এরই অঙ্গ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের বিন পাড়া এলাকায় প্রার্থী স্মৃতি সরকারকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার-সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। তাঁরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রার্থী স্মৃতি সরকারের সমর্থনে ভোট প্রচার করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে বামফ্রন্ট। বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে নির্বাচনী সমর্থন বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানা যায়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha