যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তার পরীক্ষা হিসেবেই এই নির্বাচনকে দেখা হচ্ছে। ইরান যুদ্ধ, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং বাণিজ্য সংঘাতের মতো একাধিক ইস্যুতে চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন।
এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এবং সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। রিপাবলিকান পার্টি নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে, নাকি ডেমোক্র্যাটরা অন্তত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের পাশাপাশি ১০০ সদস্যের সিনেটে ৩৭টি আসনের জন্য ভোটগ্রহণ হচ্ছে। এছাড়াও ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিশেষ নজর রয়েছে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনেও। সেখানে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি গভর্নর থেকে শুরু করে বিভিন্ন শহরের কাউন্সিলর পদেও একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
এই নির্বাচনের ফলাফল আগামী দুই বছর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান